August 18, 2026, 3:37 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাউনিয়া থানার অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক ঝুঁকিতে চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জরুরি সংস্কারের দাবি মোটরসাইকেলে এলপিজি ব্যবহার সাশ্রয়ের মোহে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি

নলছিটি জাল ভোটের চেষ্টা,এক নারীকে ২বছরের সশ্রম কারাদণ্ড

Reporter Name

নলছিটি  জাল ভোটের চেষ্টা, নারীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক হওয়া নারী হলেন ছাবিলা বেগম (পিতা: শুকুর আলী হাওলাদার)। কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি ভোটকক্ষে প্রবেশের পর অন্য এক ভোটারের পরিচয়ে ব্যালট দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা মিললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। আদালত আরপিও’র ৭৪(৫) ধারা মোতাবেক অভিযুক্তকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়।
কেন্দ্র এলাকায় দায়িত্বরত প্রশাসন জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির চেষ্টা বরদাশত করা হবে না বলেও তারা সতর্ক করেন।
এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা বলেন, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ায় ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।