October 18, 2026, 1:08 am
শিরোনাম:
মনির শেখের পরিবারের অন্যান্য সদস্যদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য থেকে রাজনৈতিক সহিংসতা: কেন বাড়ছে খুন? যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে হত্যা মামলার রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ​Motiur Rahman Riad of Louhajang: A Proud Bangladeshi Face in Global Air Defense ​১৫০ কোটি টাকা লোপাটের নেপথ্যে: ওয়াসার ওয়াটার এটিএম প্রকল্প কারসাজির মাধ্যমে ড্রিঙ্কওয়েলের আয়ত্তে নিলেন মিনহাজ চৌধুরী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা

কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

Reporter Name

কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক, নলছিটি:
ঝালকাঠীর নলছিটি পৌরসভার কান্ডপাশা বটতলা থেকে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সম্প্রতি অতিরিক্ত মালবোঝাই যানবাহন ও নির্মাণকাজের জন্য ইট পরিবহনের কারণে সড়কের অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে সড়কটি এতটাই ক্ষতিগ্রস্ত যে পায়ে হেঁটেও চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ, গর্ভবতী নারী, শিশু ও রোগীদের জন্য দুর্ভোগ চরমে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের ক্ষেত্রেও ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, অতীতে একাধিকবার সড়কটি সংস্কারের দাবিতে আবেদন ও আন্দোলন করা হলেও এখনো স্থায়ী সমাধান মেলেনি। সাবেক প্রশাসক নজরুল ইসলাম ও লাভলী ইয়াসমিন সড়কটি সংস্কারের উদ্যোগ নিলেও বিভিন্ন কারণে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ফলে তিন থেকে চারটি গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে বলেন, বর্ষা মৌসুমের আগে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। একই সঙ্গে যে ঠিকাদারের নির্মাণকাজের কারণে সড়কটি সর্বশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সহযোগিতায় দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।