November 17, 2026, 7:45 pm
শিরোনাম:
এখনো বহাল তবিয়তে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ সাহেব আলী: হত্যা মামলা মাথায় নিয়েও চলছে সাম্রাজ্য চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা—নবাবগঞ্জে লায়ন্সের বিনামূল্যে সেবা রাজধানীতে ‘ক্রাইম তালাশ’ প্রতিদিন পত্রিকার আড়ালে ব্ল্যাকমেইলিং: হোয়াটসঅ্যাপে হয়রানির অভিযোগে থানায় জিডি মুন্সিগঞ্জে পিবিআইয়ের এসআই রামের শাস্তিমূলক বদলি! প্রবাসীকে ফাসানোর নেপথ্যে রিয়া! ৫ লক্ষ টাকা বিজ্ঞাপন মূল্যের অর্থ না পেয়ে ‘জয়যাত্রা প্রতিদিন’-এর একতরফা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ মনির শেখের পরিবারের অন্যান্য সদস্যদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ

তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব

বিশেষ প্রতিনিধি;

 

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পূর্ব শত্রুতা ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এক ফিশারী ব্যবসায়ীর ওপর হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার গালাগাঁও ইউনিয়নের মূলাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ফিশারী ব্যবসায়ী মোঃ আল আমিন সরকার (৩১) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে অভিযুক্ত করে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মূলাবাড়ী এলাকার মোঃ আক্কাস আলী ওরফে আকাশ মিয়া (৫২), তাওহিদ হোসেন রবিন (৩০), নাজিম উদ্দীন (৫২), গোলাম মোস্তফা (৩৫), ফজলুল হক (৩২), অন্তর মিয়া (২২), সাইদুল ইসলাম ওরফে তুলা মিয়া (৪৬) ও ইউনুছ আলী সরকারের (৫৮) সাথে বাদী আল আমিন সরকারের পারিবারিক ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বে ফিশারীতে বিষ প্রয়োগ ও অন্যান্য ঘটনার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫:০০ ঘটিকার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লোহার রড, বাঁশ) নিয়ে অনধিকার প্রবেশ করে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য আল আমিনকে হুমকি ও গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে ০৩ নম্বর আসামি নাজিম উদ্দিন এর হুকুম ও প্ররোচনায় অভিযুক্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে নীলাফুলা জখম করে। এ আসামিরা আলামিন সরকারের কাছ থেকে থেকে ১৭,০০০ টাকা মূল্যের একটি ইনফিনিক্স মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরবর্তীতে আসামিরা ফিশারীর পাশে থাকা টিনের ঘর ভেঙে তছনছ করে এবং ঘরে থাকা ৩৫ বস্তা মাছের খাদ্য (মূল্য প্রায় ৭৩,৫০০ টাকা), ১টি মাছের অক্সিজেনের বোতল (মূল্য প্রায় ১৮,০০০ টাকা), ১টি সিলিং ফ্যান (মূল্য প্রায় ৩,০০০ টাকা) এবং ২৬,৫০০ টাকা মূল্যের ১টি ২ ঘোড়ার মোটরসহ আনুমানিক ৮০,০০০ টাকা মূল্যের টিনের ঘর লুটপাট করে নিয়ে যায়। হামলা ও লুটপাটে আনুমানিক মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আল আমিনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মামলা করলে খুন করে লাশ গুম করা ও ফিশারীতে বিষ দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এমনকি আকাশ মিয়ার বিরুদ্ধে, গ্রামবাসীদের একাধিক অভিযোগ, নিজের বাগানের অকেজো গাছ কেটে, গ্রামের সাধারণ মানুষকে দোষারোপ ও মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আল আমিন জানান, স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকবাসী ও ভুক্তভোগী পরিবার।