November 17, 2026, 7:45 pm
শিরোনাম:
এখনো বহাল তবিয়তে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ সাহেব আলী: হত্যা মামলা মাথায় নিয়েও চলছে সাম্রাজ্য চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা—নবাবগঞ্জে লায়ন্সের বিনামূল্যে সেবা রাজধানীতে ‘ক্রাইম তালাশ’ প্রতিদিন পত্রিকার আড়ালে ব্ল্যাকমেইলিং: হোয়াটসঅ্যাপে হয়রানির অভিযোগে থানায় জিডি মুন্সিগঞ্জে পিবিআইয়ের এসআই রামের শাস্তিমূলক বদলি! প্রবাসীকে ফাসানোর নেপথ্যে রিয়া! ৫ লক্ষ টাকা বিজ্ঞাপন মূল্যের অর্থ না পেয়ে ‘জয়যাত্রা প্রতিদিন’-এর একতরফা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ মনির শেখের পরিবারের অন্যান্য সদস্যদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ

চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা—নবাবগঞ্জে লায়ন্সের বিনামূল্যে সেবা

বিশেষ প্রতিনিধি;

 

বিশেষ প্রতিনিধি;
বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণের মধ্য দিয়ে নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে লায়ন্সের দিনব্যাপী চক্ষু শিবির। শনিবার (৭ নভেম্বর) শিবিরে প্রায় ৭০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, ঢাকা এরিস্টক্যাট ও ঢাকা উত্তরা ওয়েস্ট এ উদ্যোগ নেয়। আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেসক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ।

শিবিরটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোঃ লুতফর রহমান নাদিম এমজেএফ। আয়োজকদের তথ্য অনুযায়ী, শিবিরে শতাধিক ছানি রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের পরবর্তী সময়ে লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশ নেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিচারপতি মোঃ সেলিম ও গ্যাট ভাইস এরিয়া লিডার বেনজীর আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি১-এর জেলা গভর্নর খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, প্রথম ভাইস জেলা গভর্নর রফিকুল বারী, জেলা ৩১৫এ১-এর প্রথম ভাইস জেলা গভর্নর ড. খন্দকার আবুল হোসেন, পিডিজি হেলেন আক্তার নাসরিন, ডা. খন্দকার আবুল বাসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ।

আয়োজকেরা সরকারের পাশাপাশি অসহায় মানুষের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান তাঁরা।