September 26, 2026, 12:15 am
শিরোনাম:
তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য থেকে রাজনৈতিক সহিংসতা: কেন বাড়ছে খুন? যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে হত্যা মামলার রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ​Motiur Rahman Riad of Louhajang: A Proud Bangladeshi Face in Global Air Defense ​১৫০ কোটি টাকা লোপাটের নেপথ্যে: ওয়াসার ওয়াটার এটিএম প্রকল্প কারসাজির মাধ্যমে ড্রিঙ্কওয়েলের আয়ত্তে নিলেন মিনহাজ চৌধুরী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা

বিশেষ প্রতিনিধি;

 

​নিজস্ব প্রতিবেদক:
বিগত ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন সংকটে রাজপথে সক্রিয় থাকা যোগ্য, সৎ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও দল-রাষ্ট্রে উপযুক্ত দায়িত্ব দেওয়ার জোর দাবি জানিয়েছেন এডভোকেট শাহিন সুলতানা।

​তিনি মনে করেন, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে যারা আন্দোলন-সংগ্রামে নির্যাতন, নিপীড়ন ও পুলিশি হামলার শিকার হয়েও এক মুহূর্তের জন্যও মাঠ ছাড়েননি, নীতিনির্ধারণী ও গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের যথাযথ মূল্যায়ন করা উচিৎ।

দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সংগ্রামে যাদের সক্রিয় উপস্থিতি ও সাহসী ভূমিকা ছিল, তাদের যথাযথ দায়িত্ব ও মূল্যায়ন নিশ্চিত করা। পদায়ন বা দায়িত্ব প্রদানের ক্ষেত্রে তোষামোদকারী বা নিষ্ক্রিয় ব্যক্তিদের পরিবর্তে পরীক্ষিত, সৎ, আদর্শনিষ্ঠ ও দক্ষ ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা।

আন্দোলন-সংগ্রামের প্রকৃত ও পরীক্ষিত কর্মীদের হাতে নেতৃত্ব ও দায়িত্ব তুলে দিলে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী, গতিশীল এবং জনমুখী হয়ে ওঠে। দলের দুঃসময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ আগলে রেখেছিলেন, তাদের সঠিক মূল্যায়নই কেবল একটি শক্তিশালী ও আদর্শভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারে।

এডভোকেট শাহিন সুলতানা আরও বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও সংগ্রামে যারা রাজপথে থেকে নির্যাতন ও মামলার মুখোমুখি হয়েছেন, দল ও রাষ্ট্রে তাদের মতো যোগ্য, সৎ এবং ত্যাগী নেতাকর্মীদেরই যথাযথ দায়িত্ব দেওয়া উচিত। জাতীয়তাবাদী রাজনৈতিক ধারায় বিশ্বাসী নেতাকর্মীদের মতে, দুঃসময়ের পরীক্ষিত এই নেতাদের সঠিক মূল্যায়ন দলের ভেতর শৃঙ্খলা ও জবাবদিহি ফিরিয়ে আনার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।