August 18, 2026, 3:36 am
শিরোনাম:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পীকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন,এলেন ভুট্টো ঝালকাঠি দুই আসনের এমপি। নলছিটির উন্নয়নে ৮০০ কোটি টাকার পরিকল্পনা, সুগন্ধা সেতুর আশ্বাস দিলেন ড.জিয়াউদ্দিন হায়দার কান্ডপাশা বটতলা শংকরপাশা সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ  কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে ঝালকাঠির নলছিটিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক নলছিটিতে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাউনিয়া থানার অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক ঝুঁকিতে চন্দ্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জরুরি সংস্কারের দাবি মোটরসাইকেলে এলপিজি ব্যবহার সাশ্রয়ের মোহে বাড়ছে প্রাণঘাতী ঝুঁকি

সকাল ৯টায়ও বন্ধ টিকিট কাউন্টার, শেরেবাংলা হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি

Reporter Name

সকাল ৯টায়ও বন্ধ টিকিট কাউন্টার, শেরেবাংলা হাসপাতালে রোগীদের দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি

খান বশির
বরিশাল নগরীর অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বহির্বিভাগের টিকিট কাউন্টার সকাল ৯টা পেরিয়ে গেলেও বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বুধবার সকাল থেকে দূর-দূরান্ত থেকে আসা শতাধিক রোগী কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
রোগীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পরও টিকিট বিতরণ কার্যক্রম শুরু না হওয়ায় শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীরা বেশি কষ্টে পড়েছেন। অনেকেই ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল পর্যন্ত টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেন। দূরবর্তী উপজেলা থেকে আসা কয়েকজন স্বজন জানান, সময়মতো সেবা না পেলে চিকিৎসা প্রক্রিয়া বিলম্বিত হয় এবং অতিরিক্ত খরচের মুখে পড়তে হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে রোগী ও স্বজনরা দ্রুত টিকিট কাউন্টার চালু করে নিয়মিত সময়সূচি মেনে সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। জনস্বার্থে এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সময়নিষ্ঠা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলছেন সচেতন মহল।