October 18, 2026, 2:04 am
শিরোনাম:
মনির শেখের পরিবারের অন্যান্য সদস্যদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য থেকে রাজনৈতিক সহিংসতা: কেন বাড়ছে খুন? যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে হত্যা মামলার রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ​Motiur Rahman Riad of Louhajang: A Proud Bangladeshi Face in Global Air Defense ​১৫০ কোটি টাকা লোপাটের নেপথ্যে: ওয়াসার ওয়াটার এটিএম প্রকল্প কারসাজির মাধ্যমে ড্রিঙ্কওয়েলের আয়ত্তে নিলেন মিনহাজ চৌধুরী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা

সংবাদ প্রকাশের পর নলছিটি কবরস্থানের মাটি ভরাটের ঘুষের টাকা ফেরত, দিলেন প্রকল্প কর্মকর্তা।

Reporter Name

সংবাদ প্রকাশের পর নলছিটি কবরস্থানের মাটি ভরাটের ঘুষের টাকা ফেরত, দিলেন প্রকল্প কর্মকর্তা
ক্রাইম ডেক্স :
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার সরকারি কবরস্থানে মাটি ভরাটের কাজে ঘুষ নেওয়ার অভিযোগ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন অভিযোগকারীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকার সরকারি কবরস্থানে মাটি ভরাটের একটি কাজের বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ঘুষ দাবি করা হয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী লিখিত অভিযোগ করেন এবং বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
সংবাদ প্রচারের পর প্রকল্প কর্মকর্তা আওলাদ হোসেন অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে, নেওয়া টাকা ফেরত দেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বা ঘুষের সঙ্গে জড়িত থাকবেন না বলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার কারণেই দ্রুত সমাধান হয়েছে। তারা সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।