September 26, 2026, 12:15 am
শিরোনাম:
তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য থেকে রাজনৈতিক সহিংসতা: কেন বাড়ছে খুন? যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে হত্যা মামলার রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ​Motiur Rahman Riad of Louhajang: A Proud Bangladeshi Face in Global Air Defense ​১৫০ কোটি টাকা লোপাটের নেপথ্যে: ওয়াসার ওয়াটার এটিএম প্রকল্প কারসাজির মাধ্যমে ড্রিঙ্কওয়েলের আয়ত্তে নিলেন মিনহাজ চৌধুরী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার

মোঃ রাসেল সরকার, বিশেষ প্রতিনিধি:

 

মোঃ রাসেল সরকার-ঢাকা;
ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একসময়ের আতঙ্ক, কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও তার অস্ত্রভান্ডারের প্রধান নিয়ন্ত্রক ও সাবেক যুবলীগ নেতা মো. মাসুদুল করিম ওরফে কিলার মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে চট্টগ্রাম শহরের ডবলমুরিং এলাকায় ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কিলার মাসুদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের মৃত আবদুল হালিম ভূঁইয়ার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ জুন র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে পিচ্চি হান্নান নিহত হওয়ার পর থেকেই কিলার মাসুদ আত্মগোপনে চলে যান। ঢাকায় পিচ্চি হান্নানের হাত ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি তার অস্ত্রভান্ডার দেখভাল করতেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের একপর্যায়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত ড. শামছুল হক ভূঁইয়ার হাত ধরে ফরিদগঞ্জের রাজনীতিতে প্রবেশ করেন মাসুদ। পরবর্তীতে তিনি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এ সময় এলাকায় এক সন্ত্রাসী বলয় গড়ে তুলে সাধারণ মানুষের কাছে চরম আতঙ্কের নাম হয়ে ওঠেন তিনি।

বিভিন্ন মামলার পরোয়ানা ও ১৪ বছরের সাজা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন কিলার মাসুদ। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক জুমায়েত হোসেন ও মাসুদ আলমের নেতৃত্বে একটি দল ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বর্তমানে ফরিদগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।