September 26, 2026, 12:16 am
শিরোনাম:
তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য থেকে রাজনৈতিক সহিংসতা: কেন বাড়ছে খুন? যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে হত্যা মামলার রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ​Motiur Rahman Riad of Louhajang: A Proud Bangladeshi Face in Global Air Defense ​১৫০ কোটি টাকা লোপাটের নেপথ্যে: ওয়াসার ওয়াটার এটিএম প্রকল্প কারসাজির মাধ্যমে ড্রিঙ্কওয়েলের আয়ত্তে নিলেন মিনহাজ চৌধুরী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

নারীদের নিয়ে নোংরা মন্তব্যকারীদের ছাড় দেওয়া হবে না: মেঘনা আলম

মোঃ রাসেল সরকার, বিশেষ প্রতিনিধি;

নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অরুচিকর ও নোংরা মন্তব্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাকে ও নারীদের নিয়ে ছড়ানো বিভিন্ন কুরুচিপূর্ণ কথার প্রতিবাদ জানিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

​বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই কঠোর অবস্থানের কথা জানান মেঘনা আলম।

​উক্ত ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘মেঘনা আলম অন্য রাজনীতিবিদ কিংবা সেলিব্রিটিদের মতো সহনশীল নন, এটা হয়তো কতিপয় অমানুষ এখনো বোঝেনি। ১০০ জন হোক বা ১ হাজার, নারী নিয়ে নোংরা কথা ছড়ানো লোকদের শাস্তির ব্যবস্থা আমি করবই।’

​উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে সরব থাকার পাশাপাশি নিজের বিভিন্ন কর্মকাণ্ড ও মতামতের জেরে আলোচনায় রয়েছেন মেঘনা আলম। নারীদের সাইবার বুলিং ও অবমাননার শিকার হওয়া রোধে তার এই ঘোষণা অনলাইন মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।