October 18, 2026, 12:40 am
শিরোনাম:
মনির শেখের পরিবারের অন্যান্য সদস্যদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব যাত্রাবাড়ীতে রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ: নেপথ্যে কে এই ‘গ্যাস জাহাঙ্গীর’? সিসিটিভি ফুটেজ ভাইরাল: ডেমরায় ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি দিলেন বিএনপি নেতা জয়নাল প্রকাশিত মানহানিকর সংবাদের প্রতিবাদ: থানায় অভিযোগ আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য থেকে রাজনৈতিক সহিংসতা: কেন বাড়ছে খুন? যাত্রাবাড়ী থানা হেফাজত থেকে হত্যা মামলার রিমান্ডের আসামি পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ​Motiur Rahman Riad of Louhajang: A Proud Bangladeshi Face in Global Air Defense ​১৫০ কোটি টাকা লোপাটের নেপথ্যে: ওয়াসার ওয়াটার এটিএম প্রকল্প কারসাজির মাধ্যমে ড্রিঙ্কওয়েলের আয়ত্তে নিলেন মিনহাজ চৌধুরী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন চান এড. শাহিন সুলতানা

বছরের প্রথম ২৬ দিনেই প্রবাসী আয় এলো ২৭১ কোটি ডলার

Reporter Name
Oplus_16908288

বছরের প্রথম ২৬ দিনেই প্রবাসী আয় এলো ২৭১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৭০ কোটি ৮০ লাখ বা ২ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। বছরের প্রথম ২৬ দিনেই এলো ২৭১ কোটি ডলার রেমিট্যান্স

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬১ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৮ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

২৬ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ৮ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৯৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।